মেসিয়ানিজম (Messianism) বা মাহদীবাদ (Mahadism) কি? এর উৎস ও ব্যাখ্যা কি?
মেসিয়ানিজমের ধারনা কোথা থেকে আসলো?
. . .
”মেসিয়ানিজমের সাথে জুডিও খ্রিস্টান ট্রাডিশনের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, বিশেষ করে জুডিও বা ইহুদীবাদের মধ্যে মেসিয়ানিজমের মূল সূত্র নিহীত। অনেকে মনে করে পারস্য অঞ্চলের জোরোয়াস্ট্রিয়ান ধারনার মধ্যেও মেসিয়ানিজমের বীজ উপ্ত ছিলো।
মেসিয়ানিজক কেবল জুডিও ক্রিস্টান ট্রাডিশনই নয়, পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিয়া ইজমের ভিতরে এমনকি কলোনিয়ালিজমের (উপনিবেশিকতা) প্রসারের কারনে পরবর্তীকালে সুন্নী ইসলামের মধ্যেও সে ঢুকেছে। এ জায়গা থেকে বলা যায় যে মেসিয়ানিজম আসলে এক ধরনের পরাজিত শক্তির নতুন শক্তির বিকাশের ইচ্ছা। কারন যেসব অঞ্চলের জাতিগোষ্ঠি বিজয়ী তারা মেসিয়ানিজমের জন্য অপেক্ষা করে না।
ধর্মীয় ব্যাখ্যাকে যদি আমরা বাস্তবতার সাথে রিলেট না করে পড়তে পারি তা হলে সে পড়া আসলে অর্থহীন।”
– মুহাম্মদ তানিম নওশাদ, লেখক ও গবেষক
বোধিচিত্তের আয়োজনে ইউটিউবের চ্যানেলে প্রকাশিত একটি চমৎকার সেশন।
মুহাম্মদ তানিম নওশাদ
পেশায় শিক্ষক, গবেষক ও অনুবাদক। পড়াশোনা করেছেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (উন্নয়ন অধ্যয়ন) এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে (জর্মন ভাষা)। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক। অনুবাদ করেন জর্মন থেকে বাংলায়, ইংরেজীতে এবং বাংলা থেকে জর্মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে। এছাড়াও অনুবাদ করেন ফরাসী ও রুশ ভাষা থেকে। তাঁর অনুবাদের উপর ২০১৭ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়েছে। একজন পেশাদার গবেষক এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যে কাজ করেছেন। বিভিন্ন দেশী ও বিদেশী পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ ও গবেষণা সন্দর্ভ ছাপা হয়েছে। লেখকের একটি গুরুত্বপূর্ণ বই – ধর্মের অন্তরালে: বিশ্বাসভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস। রকমারিতে মুহাম্মদ তানিম নওশাদ এর বই সমূহ।