দি  ইন্সটিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এ্যাপ্লিকেশন (ইক্বরা)

লক্ষ্য

ইক্বরার লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য স্রষ্টার ঐশী বাণীর সমন্বিত অধ্যয়ন ও সার্বজনীন প্রয়োগের জন্য জ্ঞানদীপ্ত অনুশীলন।

উদ্দেশ্য

ইক্বরার উদ্দেশ্য হলো কুরআনের বাণীর উত্তরোত্তর সমৃদ্ধ অনুধাবনের জন্য টেকসই ভিত্তি প্রস্তুত করা এবং জীবন ও সমাজের প্রায়োগিকতার জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো নির্মাণ।

প্রকাশিত বইসমূহ

কোরআন বোঝা কি কঠিন?

মুসলিমদের জীবন বিধানের সকল মূলনীতি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আর তোমার ওপর যে কিতাব (কোরআন) নাজিল করা হয়েছে ‎তাতে রয়েছে সকল বিষয়ের বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।’ (সুরা নাহল, আয়াত: ৮৯)

দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের মুসলিমদের কোরআন দেখে শুদ্ধ করে পড়ার প্রতি গুরুত্ব থাকলেও ইসলামি জীবন বিধানের মৌলিক উৎস কোরআন বোঝার ব্যাপারে অধিকাংশ মুসলিমই উদাসীন। অনেকে ভাবেন, অধিকাংশ মানুষ বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, সেখানে কোরআনের মর্মার্থ অনুধাবন নিয়ে কথা বলতে যাওয়া একটি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। অথচ কোরআন বোঝা কঠিন কিছু নয়, সহজ।

কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। এর শব্দবিন্যাস, ছন্দ, সৌন্দর্য, ব্যঞ্জনা, অন্তর্নিহিত শক্তি ও গভীরতা নিঃসন্দেহে অতুলনীয়। তবে কোরআন যেহেতু দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে, সেহেতু সমগ্র মানবজাতির জন্য কোরআনকে সহজ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা ক্বমার, আয়াত: ১৭,২২,৩২ ও ৪০)

সুতরাং আল্লাহ যেখানে কোরআনকে সহজ করে দিয়েছেন এবং বারবার বলেছেন সহজ; সেখানে কোরআন বোঝা সহজ নয়—এ কথা নিতান্ত অবান্তর। মনে রাখবেন, ‘আল-কোরআন কঠিন’—এটা শয়তানের ধোঁকা!

তাফসিরে সাদিতে এসেছে, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব আছে কি উপদেশ গ্রহণকারী কেউ? অর্থাৎ, আমি এই মহাগ্রন্থ আল-কোরআনকে অনেক সহজ করেছি; শব্দগুলোকে সহজ করেছি বিশুদ্ধ তিলাওয়াত ও মুখস্থ করার জন্য, আর তার অর্থকে সহজ করেছি বুঝে পড়া ও জ্ঞানার্জনের জন্য। কারণ, কোরআন হলো শব্দগত দিক থেকে সবচেয়ে সুন্দরতম বাণী ও অর্থগত দিক থেকে ধ্রুব সত্য এবং ব্যাখ্যাগত দিক থেকে সবচেয়ে স্পষ্ট। সুতরাং যে কেউই কোরআনের দিকে এগিয়ে আসে আল্লাহ্‌ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাকে সর্বোচ্চ সহজ করে দেন (তাঁর লক্ষ্য তিলাওয়াত হোক, হিফজ করা হোক, বোঝা হোক কিংবা ব্যাখ্যা করা হোক) এবং কোরআনের পথকে তাঁর জন্য সুগম করে দেন (আবদুর রহমান বিন নাসির বিন আবদুল্লাহ আস-সাদি, তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরি কালামিল মান্নান, মুয়াসসাসাতুর রিসালাহ: বৈরুত, ২০০২ খ্রি., পৃ. ৮২৫-৮২৬)।

কোরআনকে কেন সহজ করা হয়েছে

কোরআনের ভাষাকে সহজ করা হয়েছে উপদেশ গ্রহণে সহজতার জন্য। যেমন, আল্লাহ বলেছেন, ‘আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে এরা উপদেশ গ্রহণ করে।’ (সুরা আদ-দুখান, আয়াত: ৫৮)

আবার চিন্তা-ভাবনা ও গবেষণা করার জন্য কোরআন সহজ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ‘তবে কি এরা কোরআন সম্বন্ধে মনোযোগ সহকারে চিন্তা করে না? নাকি এদের অন্তর তালাবদ্ধ?’ (সুরা মুহাম্মাদ, আয়াত: ২৪)

সুতরাং এটি স্পষ্ট যে, কোরআনকে সহজ করা হয়েছে পড়া, মুখস্থ করা ও বোঝার জন্য। যে কেউই কোরআন বোঝার জন্য এগিয়ে আসবে, আল্লাহ্‌ তাঁর সহায় হবেন। আর কোরআন বুঝে পড়া কঠিন এ কথা বলাই যাবে না। পাশাপাশি কোরআনের ভাষা আরবি কঠিন, এ কথাও বলা যাবে না। কারণ আল্লাহ্‌ বলে দিয়েছেন তিনি কোরআনের ভাষা আরবিকে সহজ করেছেন, মানুষ যেন কোরআন থেকে সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে।

মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আরবি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

Published in Prothom Alo

ট্যাগ / কী-ওয়ার্ড:

অন্যান্য প্রবন্ধ

March 9, 2026
কুরআনের আলোকে প্রাক-ইসলামি আরবের কুসংস্কার, সামাজিক প্রথা ও সংস্কার

১. প্রাক-ইসলামি আরবের ঐতিহাসিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট ইসলামের আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপের সামগ্রিক অবস্থাকে ঐতিহাসিকভাবে 'জাহিলিয়্যাত' বা অন্ধকারের যুগ হিসেবে অভিহিত করা হয়। তবে একাডেমিক দৃষ্টিকোণ থেকে 'জাহিলিয়্যাত' শব্দটি নিছক অক্ষরজ্ঞানহীনতা বা শিক্ষার অভাবকে নির্দেশ করে না; বরং এটি মূলত একটি নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক শূন্যতার সমার্থক, যেখানে ঐশী জ্ঞান ও যৌক্তিকতার বদলে কুসংস্কার, গোঁড়ামি […]

March 4, 2026
কুরআন যেভাবে একটি সভ্যতা নির্মাণের গ্রন্থ — ইবনে আশুরের দৃষ্টিকোণ থেকে

ভূমিকা ইসলামিক জ্ঞানচর্চায় কুরআনকে সাধারণত আধ্যাত্মিক বা ধর্মীয় নির্দেশনার গ্রন্থ হিসেবে দেখা হয়। তবে মুসলিম আধুনিক চিন্তাবিদরা, বিশেষ করে টিউনিশিয়ান তাফসিরবিদ মুহাম্মাদ আল-তাহির ইবনে আশুর (Muhammad al-Tahir ibn Ashur), কুরআনকে শুধু আধ্যাত্মিক নৈতিকতা প্রদানের বই নয়, বরং একটি সভ্যতা নির্মাণের পরিকল্পনামূলক নীতি হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর তাফসির Tahrir wa al-Tanwir এই দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরে। […]

March 3, 2026
সূরা আল-বাকারা ২:১১ ও আধুনিক আন্তর্জাতিক রাজনীতি - একটি তুলনামূলক রাজনৈতিক-নৈতিক বিশ্লেষণ

পটভূমি সাম্প্রতিক সময়ে ইজরায়েল ও আমেরিকা পরিচালিত ইরানের উপরে ২৮ ফেব্রুয়ারীর যৌথ আক্রমন আমাদের সূরা বাকারার ২:১১ নাম্বার আয়াতকে পুন:পাঠ করতে অনুপ্রাণিত করে। ওয়া = আর। ইযা কীলা = যখন বলা হয়। লাহুম = তাদের উদ্দেশ্যে। লা তুফসিদু = তোমরা ফাসাদ/ বিপর্যয় সৃষ্টি/ অশান্তি সৃষ্টি করো না। ফিল আরদি = পৃথিবীতে। ক্বলূ = তারা বলে। […]

March 3, 2026
ইবনে আশুরের “তাহরির ওয়া আল-তানভীর” বইয়ের রিভিউ

ভূমিকা ইবনে আশুর (১৮৭৯–১৯৭৩) ছিলেন টিউনিশিয়ার একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। তিনি কুরআনের আধুনিক ও প্রায় সমন্বিত ব্যাখ্যা প্রদান করেছেন তাহরির ওয়া আল-তানভীর (Tahrir wa al-Tanwir)–এ। প্রচলিত তাফসিরগুলো সাধারণত কেবল আইন (ফিকহ) বা ভাষাগত ব্যাখ্যার ওপর নির্ভর করে। কিন্তু ইবনে আশুর দেখিয়েছেন কুরআন শুধু আধ্যাত্মিক নির্দেশনার বই নয়, বরং এটি একটি সভ্যতা গড়ার নীতি গ্রন্থ। তার […]

December 12, 2025
জিব্রাইল / গ্যাব্রিয়েল অর্থ কি? কোরআন থেকে বিশ্লেষণ

কুরআন গবেষক ড. সিরাজ ইসলামের গবেষণা ও লেখনী থেকে অনুবাদ জিব্রাইল হলেন আমাদের ভেতরে অনুপ্রেরণার শক্তি জিব্রাইল হলেন একটি কুরআনের রূপক (নোট ১) যা আমাদের মনের ভেতরে অনুপ্রেরণার প্রাকৃতিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। আমাদের গভীর চিন্তাভাবনার সময় এটি কার্যকর হয়ে ওঠে যখন এটি আমাদের কাছে সচেতনতা এবং অন্তর্দৃষ্টির ঝলক প্রকাশ করে। কুরআনে এই নামটি তিনবার এসেছে […]

June 7, 2025
শেষ জামানা সম্পর্কে কুরআন কি বলে?

শেষ জামানা বা আখিরুজ্জামান সম্পর্কে কুরআনে কি বলে? বিস্তারিত জানাচ্ছেন একজন কুরআনের স্কলার

May 30, 2025
প্রচলিত কুরবানি: কুরআন থেকে পর্যালোচনা

প্রচলিত কুরবানিকে যদি আমরা কুরআন থেকে পর্যালোচনা করি, তাহলে কি পাই?

May 16, 2025
Explaining the Qur'an through the Qur'an

Introductory presentation for a series applying the intratextual approach to the exegesis of Surat al-An'am, here on CASQI's channel.