ইক্বরার লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য স্রষ্টার ঐশী বাণীর সমন্বিত অধ্যয়ন ও সার্বজনীন প্রয়োগের জন্য জ্ঞানদীপ্ত অনুশীলন।
উদ্দেশ্য
ইক্বরার উদ্দেশ্য হলো কুরআনের বাণীর উত্তরোত্তর সমৃদ্ধ অনুধাবনের জন্য টেকসই ভিত্তি প্রস্তুত করা এবং জীবন ও সমাজের প্রায়োগিকতার জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো নির্মাণ।
প্রকাশিত বইসমূহ
মেসিয়ানিজম / মাহদীবাদের উদ্ভব: রাজনৈতিক ও ধর্মীয় দ্যোতনা
মেসিয়ানিজম (Messianism) বা মাহদীবাদ (Mahadism) কি? এর উৎস ও ব্যাখ্যা কি?
মেসিয়ানিজমের ধারনা কোথা থেকে আসলো?
. . .
”মেসিয়ানিজমের সাথে জুডিও খ্রিস্টান ট্রাডিশনের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, বিশেষ করে জুডিও বা ইহুদীবাদের মধ্যে মেসিয়ানিজমের মূল সূত্র নিহীত। অনেকে মনে করে পারস্য অঞ্চলের জোরোয়াস্ট্রিয়ান ধারনার মধ্যেও মেসিয়ানিজমের বীজ উপ্ত ছিলো।
মেসিয়ানিজক কেবল জুডিও ক্রিস্টান ট্রাডিশনই নয়, পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিয়া ইজমের ভিতরে এমনকি কলোনিয়ালিজমের (উপনিবেশিকতা) প্রসারের কারনে পরবর্তীকালে সুন্নী ইসলামের মধ্যেও সে ঢুকেছে। এ জায়গা থেকে বলা যায় যে মেসিয়ানিজম আসলে এক ধরনের পরাজিত শক্তির নতুন শক্তির বিকাশের ইচ্ছা। কারন যেসব অঞ্চলের জাতিগোষ্ঠি বিজয়ী তারা মেসিয়ানিজমের জন্য অপেক্ষা করে না।
ধর্মীয় ব্যাখ্যাকে যদি আমরা বাস্তবতার সাথে রিলেট না করে পড়তে পারি তা হলে সে পড়া আসলে অর্থহীন।”
- মুহাম্মদ তানিম নওশাদ, লেখক ও গবেষক
বোধিচিত্তের আয়োজনে ইউটিউবের চ্যানেলে প্রকাশিত একটি চমৎকার সেশন।
মুহাম্মদ তানিম নওশাদ
পেশায় শিক্ষক, গবেষক ও অনুবাদক। পড়াশোনা করেছেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (উন্নয়ন অধ্যয়ন) এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে (জর্মন ভাষা)। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক। অনুবাদ করেন জর্মন থেকে বাংলায়, ইংরেজীতে এবং বাংলা থেকে জর্মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে। এছাড়াও অনুবাদ করেন ফরাসী ও রুশ ভাষা থেকে। তাঁর অনুবাদের উপর ২০১৭ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়েছে। একজন পেশাদার গবেষক এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যে কাজ করেছেন। বিভিন্ন দেশী ও বিদেশী পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ ও গবেষণা সন্দর্ভ ছাপা হয়েছে। লেখকের একটি গুরুত্বপূর্ণ বই - ধর্মের অন্তরালে: বিশ্বাসভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস। রকমারিতে মুহাম্মদ তানিম নওশাদ এর বই সমূহ।
কুরআন গবেষক ড. সিরাজ ইসলামের গবেষণা ও লেখনী থেকে অনুবাদ জিব্রাইল হলেন আমাদের ভেতরে অনুপ্রেরণার শক্তি জিব্রাইল হলেন একটি কুরআনের রূপক (নোট ১) যা আমাদের মনের ভেতরে অনুপ্রেরণার প্রাকৃতিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। আমাদের গভীর চিন্তাভাবনার সময় এটি কার্যকর হয়ে ওঠে যখন এটি আমাদের কাছে সচেতনতা এবং অন্তর্দৃষ্টির ঝলক প্রকাশ করে। কুরআনে এই নামটি তিনবার এসেছে […]
সাধারন ধর্ম বিশ্বাসীদের মধ্যে একটি কমন ধারনা হলো: ইসলামের সংবিধান হলো কুরআন এবং আধুনিক সময়ে যেসব সেকুলার সংবিধান করা হয় তা হলো "তাগুত"। বিষয়টি কি সত্যিই এরকম সাদা কালো? কুরআন কি সংবিধানি? একজন ইসলামে বিশ্বাসীর পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নের মিমাংসায় পৌছতে হলে আমাদের প্রথমে কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করে এগুতে হবে। এর মধ্যে রয়েছে […]
মুসলিমদের জীবন বিধানের সকল মূলনীতি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আর তোমার ওপর যে কিতাব (কোরআন) নাজিল করা হয়েছে তাতে রয়েছে সকল বিষয়ের বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।’ (সুরা নাহল, আয়াত: ৮৯) দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের মুসলিমদের কোরআন দেখে শুদ্ধ করে পড়ার প্রতি গুরুত্ব থাকলেও ইসলামি জীবন বিধানের মৌলিক উৎস […]
১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য ‘স্বাধীনতার ঘোষণাপত্রে’ যে মূলনীতিসমূহ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এবং ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের পতন পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে সাংবিধানিক ও রাষ্ট্রীয় মূলনীতি ‘সংবিধান সংস্কার কমিশন’ কর্তৃক পেশ করা হয়েছে তাতে অন্যতম তিনটি মূলনীতি হলো, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’। বস্তুত এই মূলনীতিসমূহ […]