ইক্বরার লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য স্রষ্টার ঐশী বাণীর সমন্বিত অধ্যয়ন ও সার্বজনীন প্রয়োগের জন্য জ্ঞানদীপ্ত অনুশীলন।
উদ্দেশ্য
ইক্বরার উদ্দেশ্য হলো কুরআনের বাণীর উত্তরোত্তর সমৃদ্ধ অনুধাবনের জন্য টেকসই ভিত্তি প্রস্তুত করা এবং জীবন ও সমাজের প্রায়োগিকতার জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো নির্মাণ।
প্রকাশিত বইসমূহ
মেসিয়ানিজম / মাহদীবাদের উদ্ভব: রাজনৈতিক ও ধর্মীয় দ্যোতনা
মেসিয়ানিজম (Messianism) বা মাহদীবাদ (Mahadism) কি? এর উৎস ও ব্যাখ্যা কি?
মেসিয়ানিজমের ধারনা কোথা থেকে আসলো?
. . .
”মেসিয়ানিজমের সাথে জুডিও খ্রিস্টান ট্রাডিশনের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, বিশেষ করে জুডিও বা ইহুদীবাদের মধ্যে মেসিয়ানিজমের মূল সূত্র নিহীত। অনেকে মনে করে পারস্য অঞ্চলের জোরোয়াস্ট্রিয়ান ধারনার মধ্যেও মেসিয়ানিজমের বীজ উপ্ত ছিলো।
মেসিয়ানিজক কেবল জুডিও ক্রিস্টান ট্রাডিশনই নয়, পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিয়া ইজমের ভিতরে এমনকি কলোনিয়ালিজমের (উপনিবেশিকতা) প্রসারের কারনে পরবর্তীকালে সুন্নী ইসলামের মধ্যেও সে ঢুকেছে। এ জায়গা থেকে বলা যায় যে মেসিয়ানিজম আসলে এক ধরনের পরাজিত শক্তির নতুন শক্তির বিকাশের ইচ্ছা। কারন যেসব অঞ্চলের জাতিগোষ্ঠি বিজয়ী তারা মেসিয়ানিজমের জন্য অপেক্ষা করে না।
ধর্মীয় ব্যাখ্যাকে যদি আমরা বাস্তবতার সাথে রিলেট না করে পড়তে পারি তা হলে সে পড়া আসলে অর্থহীন।”
- মুহাম্মদ তানিম নওশাদ, লেখক ও গবেষক
বোধিচিত্তের আয়োজনে ইউটিউবের চ্যানেলে প্রকাশিত একটি চমৎকার সেশন।
মুহাম্মদ তানিম নওশাদ
পেশায় শিক্ষক, গবেষক ও অনুবাদক। পড়াশোনা করেছেন একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্ক), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (উন্নয়ন অধ্যয়ন) এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে (জর্মন ভাষা)। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক। অনুবাদ করেন জর্মন থেকে বাংলায়, ইংরেজীতে এবং বাংলা থেকে জর্মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে। এছাড়াও অনুবাদ করেন ফরাসী ও রুশ ভাষা থেকে। তাঁর অনুবাদের উপর ২০১৭ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়েছে। একজন পেশাদার গবেষক এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যে কাজ করেছেন। বিভিন্ন দেশী ও বিদেশী পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ ও গবেষণা সন্দর্ভ ছাপা হয়েছে। লেখকের একটি গুরুত্বপূর্ণ বই - ধর্মের অন্তরালে: বিশ্বাসভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস। রকমারিতে মুহাম্মদ তানিম নওশাদ এর বই সমূহ।
Credit: Hasan Mahmud নারীকে নিয়ন্ত্রণ করতে পুরুষ চিরকাল অত্যন্ত দক্ষতা, সাফল্য ও হিংস্রতার সাথে প্রয়োগ করেছে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, পোশাক, খাদ্য, আইন ও ধর্মকে। বাল্যবিবাহ তার একটা উদাহরণ। এটা বিতর্কের নয় এটা নারীর মানবাধিকারের বিষয় যা নিগোশিয়েবল নয়। ২০ / ২৫ / ৩০ বছরের টগবগে যুবকের ৯ / ১০ বছরের নাবালিকা স্ত্রীর শরীরে অমানবিক […]
লিখেছেন শেখ মুজাহিদ / প্রকাশিত দরসখানা - darskhana মোকাদ্দিমা : আমরা কী বলতেছি আর কী বলতেছি না ২০২২ সালের ১০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার এক কৃষক পরিবারের বড় ছেলে নজরুল ইসলাম দালালের মাধ্যমে সৌদি আরবে যায় [১]। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তার এই বিদেশযাত্রা; ২০২৬ সালের ১৪ অক্টোবর, বুধবার, সৌদি সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে [২]। […]
১. ঘটনার প্রেক্ষাপট ও চরম মানবিক উদ্বেগ সম্প্রতি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামে কথিত ‘ধর্ম অবমাননা’ বা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’-এর অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে উন্মত্ত জনতার (মব) মাধ্যমে দফায় দফায় মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করার যে লোমহর্ষক ঘটনা সংঘটিত হয়েছে, তাতে দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন (দি ইক্বরা) গভীরতম শোক, […]
আবদোলকারিম সোরোশের "দ্য এক্সপানশন অফ প্রফেটিক এক্সপেরিয়েন্স" (The Expansion of Prophetic Experience) আধুনিক ইসলামি জ্ঞানতত্ত্ব (Epistemology) এবং কালাম শাস্ত্রের (Theology) অন্যতম প্রভাবশালী এবং একই সাথে বিতর্কিত একটি গ্রন্থ।
শারম্যান এ. জ্যাকসনের লেখা দ্য ইসলামিক সেক্যুলার (The Islamic Secular) সমসাময়িক ইসলামিক চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিবৃত্তিকভাবে সাহসী একটি বই। পশ্চিমা "সেক্যুলারিজম" (ধর্মহীনতা বা ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছেদ) এবং ইসলামিক আইনের (শরিয়াহ/ফিকহ) মধ্যে যে চিরস্থায়ী দ্বন্দ্বের ধারণা প্রচলিত, জ্যাকসন এই বইয়ে সেই দ্বন্দ্বের মূলে আঘাত করেছেন।
ইবনে আশুর সেন্টারের পরিচালক ড. সোহাইব সাঈদ একটি ইউটিউব ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence / AI) এবং কুরআনের তাফসিরের সংযোগস্থল নিয়ে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে ডিজিটাল মডেলিংয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাণ্ডিত্যপূর্ণ মতামতের সারসংক্ষেপ করা, ধ্রুপদী গ্রন্থ অনুবাদ করা এবং এমনকি ঐতিহাসিক পণ্ডিতদের মতো 'চিন্তা' করা সম্ভব। মূল বিষয়বস্তু: ভূমিকা এবং শিক্ষাগত পটভূমি […]
Dr. Sohaib Saeed, director of the Ibn ʿAshur Centre, discussed in an YouTube Video the intersection of Artificial Intelligence and Quranic exegesis (Tafsir). He explores how AI can be used to summarize scholarly positions, translate classical texts, and even "think" like historical scholars through digital modeling. Key Takeaways: Highlight Introduction and Academic Background The session […]
কোরআনের বৈজ্ঞানিক ও গাণিতিক অলৌকিকতা: গাজী রাকায়েতের ইসলামে ফেরার কাহিনী কোরআনের ভুল খুঁজতে গিয়ে কেন কাঁদলেন ২৮টি জাতীয় পুরস্কারজয়ী পরিচালক? ভাবুন তো, একজন মানুষ পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ভুল (Scientific error) ধরার জন্য পড়া শুরু করলেন, কিন্তু শেষমেশ এর গাণিতিক নিখুঁত গাঁথুনি আর বৈজ্ঞানিক নিদর্শন দেখে নিজেই বিস্মিত হয়ে গেলেন! হ্যাঁ, ঠিক এমন একটি অবিশ্বাস্য ঘটনার […]